অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসির ওয়েলনেস ও হাইজিন ব্যবসার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ। দেশের অন্যতম শিল্প গ্রুপটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এসসিআই জানিয়েছে, বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে খন্দকার ইশতিয়াক আহম্মদের প্রায় দুই দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তার এ নিয়োগ শিল্প গ্রুপটির হাইজিন প্রডাক্ট বিজনেস গড়ে তোলা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন দায়িত্বে খন্দকার ইশতিয়াক আহম্মদ এসিআইয়ের ওয়েলনেস ও হাইজিন ব্যবসার পরিধি বাড়ানো, নতুন সুযোগ তৈরি এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।










