আন্তর্জাতিক বাজারে গতকাল তামার দাম কমেছে। শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে নিম্নমুখী চাহিদার কারণে ধাতুটির দরপতন হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টনের দাম ৯ হাজার ৯৩৭ ডলার ৫০ সেন্টে নেমেছে। অন্যদিকে গতকাল সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) জুলাইয়ে সরবরাহ চুক্তিতে তামার দাম আগের দিনের তুলনায় ২ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৮০ হাজার ৪৪০ ইউয়ান (১১ হাজার ১০২ ডলার ৬ সেন্ট)।

এলএমইতে গতকাল অ্যালুমিনিয়ামের দাম আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ২ হাজার ৬৪৩ ডলারে। নিকেলের দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ কমে ১৮ হাজার ৯৫০ ডলারে নেমেছে। দস্তার দাম কমেছে দশমিক ৫ শতাংশ। প্রতি টনের দাম ২ হাজার ৯১৯ ডলার ৫০ সেন্ট হয়েছে। টিনের দাম দশমিক ২ শতাংশ কমে টনপ্রতি মূল্য ৩১ হাজার ৮৮০ ডলার হয়েছে। তবে এদিন এলএমইতে সিসার দাম ২ হাজার ৫২৪ ডলারে অপরিবর্তিত ছিল।

এসএইচএফইতে গতকাল অ্যালুমিনিয়ামের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমে টনপ্রতি ২১ হাজার ২২৫ ইউয়ান হয়েছে। নিকেলের দাম কমেছে আগের দিনের তুলনায় ২ দশমিক ১ শতাংশ। টনপ্রতি মূল্য ১ লাখ ৪৩ হাজার ৩৪০ ইউয়ানে নেমেছে। সিসার দাম ১ দশমিক ২ শতাংশ কমে ১৮ হাজার ৭৫৫ ইউয়ান হয়েছে। টিনের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ২ লাখ ৬২ হাজার ২৯০ ইউয়ান ও দস্তার দাম দশমিক ৭ শতাংশ কমে ২৪ হাজার ১৩৫ ইউয়ান হয়েছে।