মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সহযোগিতায় দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে সি-ফুড উৎসব ‘ওশানিক ট্রেজারস’। সমুদ্রের বৈচিত্র্যময় স্বাদ তুলে ধরতে আয়োজিত এ উৎসব বৃহস্পতিবার (৩০) এপ্রিল শুরু হয়েছে এবং চলবে আগামী ৯ মে পর্যন্ত। উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে হোটেলটির লেভেল-২ এ অবস্থিত ‘সিজনাল টেস্টস’ রেস্টুরেন্টে।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসি, মালদ্বীপ প্রজাতন্ত্রের হাইকমিশন এবং রয়্যাল থাই অ্যাম্বাসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। আরো ছিলেন এক্সক্লুসিভ পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এয়ারলাইনস পার্টনার মালদিভিয়ান এয়ারলাইন্স এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা।
এতে প্রধান অতিথি ছিলেন রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসির রাষ্ট্রদূত হোকন আরাল্ড গুলব্রান্দসেন, মালদ্বীপ হাইকমিশনের হাইকমিশনার শিউনিন রশীদ এবং রয়্যাল থাই অ্যাম্বাসির রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অব কার্ডস মো. আবু বকর সিদ্দিক ও দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার ক্লাস্টার এক্সিকিউটিভ শেফ রিমুন ওবাইদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিশেষজ্ঞ শেফদের পরিবেশনায় ফুড টেস্টিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে আমন্ত্রিত অতিথিরা উৎসবে পরিবেশিত বিভিন্ন সিগনেচার পদ উপভোগ করেন।
ক্লাস্টার এক্সিকিউটিভ শেফ রিমুন ওবাইদ, শেফ স্বপন রোজারিও এবং স্থানীয় প্রতিভাবান রন্ধনশিল্পীরা এ উৎসবে বিভিন্ন উপকূলীয় সি-ফুডের অনন্য স্বাদ তুলে ধরবেন। অতিথিরা উপভোগ করতে পারবেন অথেনটিক চিলড নরওয়েজিয়ান স্যামন, সিগনেচার সি-ফুড পায়েয়া, সি-ফুড থারমিডর, সি-ফুড পাতে, সি-ফুড টেরিন, সি-ফুড লাসানিয়া, ফিশ টাজিন, সামাক হারা, প্রন পিরামিডসহ আরো অনেক সুস্বাদু পদ।
লাইভ সি-ফুড এক্সপেরিয়েন্স কাউন্টারে লবস্টার, কিং প্রন, নরওয়েজিয়ান স্যামন ফিলে, ক্যালামারি, অক্টোপাসসহ আরো নানা সামুদ্রিক খাবার দক্ষতার সঙ্গে প্রস্তুত ও আকর্ষণীয়ভাবে পরিবেশন করা হবে। অতিথিরা নিজেদের পছন্দ মতো নির্বাচন করতে পারবেন। এছাড়াও মাংসপ্রেমীদের জন্য থাকবে মাটন নেহারি, বিভিন্ন ধরনের কাবাবসহ নানা জনপ্রিয় মাংসের পদ। ডেজার্ট আয়োজনে থাকছে বাকলাভা, কুনাফা, মাহলাবিয়া, তুলুম্বা, লুকমা, কাতায়েফসহ মধ্যপ্রাচ্য ও তুর্কি ঘরানার নানা মিষ্টান্ন।
‘ওশানিক ট্রেজারস’ শুধু ডিনারের জন্য থাকবে এবং বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৯ হাজার ৪৫০ টাকা (নিট)। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে ‘বাই ১ গেট ৩’ অফার। এছাড়াও ২১টি ব্যাংকের কার্ডে ‘বাই ১ গেট ২’ এবং ‘বাই ১ গেট ১’ অফার উপভোগ করা যাবে। আগ্রহী অতিথিদের আগাম রিজার্ভেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বুকিংয়ের জন্য যোগাযোগ করুন : +৮৮০২২২২২৯১৯৮৮ এবং +৮৮০ ১৭৩০-৩৭৪৮৭১।
-সংবাদ বিজ্ঞপ্তি










