ইউনাইটেড ফাইন্যান্স ও বিওয়াইডি বাংলাদেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে দেশে বিওয়াইডি ইলেকট্রিক ভেহিকল ক্রয়কারী গ্রাহকদের জন্য সহজে কার লোন সুবিধা দেয়া হবে। ইউনাইটেড ফাইন্যান্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবুল আহসান এবং বিওয়াইডি বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মো. আমিদ সাকিফ খান।
অনুষ্ঠানে আরো ছিলেন ইউনাইটেড ফাইন্যান্সের হেড অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট মো. এনায়েত লতিফ ও বিওয়াইডি বাংলাদেশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফেরদাউসুর রহমান।
মোহাম্মদ আবুল আহসান বলেন, বাংলাদেশ এখন ইলেকট্রিক মোবিলিটি গ্রহণের জন্য প্রস্তুত। আমরা এ অংশীদারত্ব নিয়ে অত্যন্ত আশাবাদী। ইউনাইটেড ফাইন্যান্স বিওয়াইডির মতো বিশ্বমানের ইলেকট্রিক ভেহিকল গ্রাহকদের কাছে সহজলভ্য করতে অগ্রণী ভূমিকা রাখতে চায়।
১৯৮৭ সাল থেকে পরিচালিত ইউনাইটেড ফাইন্যান্স দেশের অন্যতম দায়িত্বশীল ও গ্রাহককেন্দ্রিক নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে স্বীকৃত। এ অংশীদারত্বের মাধ্যমে বিওয়াইডি গ্রাহকদের জন্য বিশেষায়িত ও সহজ কার লোন সুবিধা দেয়া হবে, যা দেশের টেকসই ও আধুনিক পরিবহন ব্যবস্থার দিকে অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে।
-সংবাদ বিজ্ঞপ্তি










