‘অনওয়ার্ড আপওয়ার্ড’— এ অঙ্গীকারকে ধারণ করে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন গতকাল রাজধানীর ফোরটিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য— পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, পরিচালক ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, সিনিয়র ম্যানেজমেন্ট টিম, ব্রাঞ্চ ম্যানেজার এবং ব্রাঞ্চ ও হেড অফিসের কর্মকর্তারা।
স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ ব্যাংকের আগামী দিনের ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশল তুলে ধরেন।
তিনি ডিপোজিট সংগ্রহে আরো গতিশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করে চলমান ও নতুন ডিপোজিট ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।
এছাড়া বিদ্যমান ব্যবসায়িক ঘাটতি দূর করা, লাভজনক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং প্রতিটি শাখাকে আরো কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ব্যাংকে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের স্থান নেই। আমানতকারীদের আমানত সুরক্ষা করা ব্যাংকের সর্বোচ্চ দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এ দায়িত্ব সফলভাবে পালনে ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং এম. নুরুল আলম বক্তব্য প্রদান করেন।
তারা ব্যাংকের সামগ্রিক সাফল্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরে বলেন, টিম স্পিরিট- পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টাই প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি ও সাফল্যের মূল চালিকাশক্তি।
সম্মেলনে সিনিয়র ম্যানেজমেন্ট টিম ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বিষয়ে উপস্থাপন করেন। এতে ডিপোজিট মোবিলাইজেশন, রিকভারি পারফরম্যান্স, বাংলা কিউআর, এজেন্ট ব্যাংকিংসহ ব্যাংকের বিভিন্ন কৌশলগত উদ্যোগ, ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।—সংবাদ বিজ্ঞপ্তি










