বিশেষ দিন ও ব্যক্তিগত মুহূর্তগুলোকে আরো স্মরণীয় করে তুলতে ব্র্যান্ডটি সম্প্রতি বাজারে এনেছে ‘সেভয় রেড ভেলভেট টেম্পটেশন কেক-আইসক্রিম’। এতে রয়েছে রেড ভেলভেট স্পঞ্জ কেক, প্রিমিয়াম স্ট্রবেরি রিপল ও প্রিমিয়াম ভ্যানিলা আইসক্রিম। স্বাদের গভীরতা ও গঠন বাড়াতে এতে ড্রায়েড স্ট্রবেরি যোগ করা হয়েছে। ওপরে রয়েছে রেড ক্রাম্বসের কোটিং, যা উপস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে।
সেভয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোক্তাদের উদযাপনভিত্তিক চাহিদার কথা বিবেচনায় রেখে সেভয় নিয়মিত নতুন পণ্য বাজারে আনে। এর আগে গত বছর প্রতিষ্ঠানটি দেশের প্রথম কেক আইসক্রিম হিসেবে দুটি নতুন স্বাদ বাজারে আনে। সেগুলো হলো সেভয় গোল্ডেন ডিলাইট ও সেভয় ডার্ক ডিজায়ার কেক আইসক্রিম। স্বাদ ও উপস্থাপনার কারণে পণ্য দুটি ভোক্তাদের মধ্যে সাড়া ফেলে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন রেড ভেলভেট টেম্পটেশন কেক আইসক্রিম ব্যক্তিগত ও বিশেষ উদযাপনকে আরো আকর্ষণীয় করবে। পণ্যটি বর্তমানে দেশের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে পাওয়া যাচ্ছে।









