ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার ৯৮তম পর্ষদ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। তারা হলেন চেয়ারম্যান পদে সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ ইসমাইল হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে মোস্তফা কামাল এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে এ মান্নান খান। মধুমতি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা নবনির্বাচিত পর্ষদ নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নির্বাচিত সদস্যদের পাশাপাশি পর্ষদ সদস্য হুমায়ূন কবীর, নিমাই কুমার সাহা, তানজিমা বিনতে মোস্তফা, সুলতানা জাহান, তানভীর আহমেদ মোস্তফা ও মো. মাহবুবুর রহমান; স্বতন্ত্র পরিচালক মনজুরুল আহসান বুলবুল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম উপস্থিত ছিলেন।
মধুমতি ব্যাংকের নবনির্বাচিত পর্ষদ নেতৃত্বকে সংবর্ধনা
মধুমতি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নবনির্বাচিত নেতৃত্বকে সংবর্ধনা দেয়া হয়েছে।










