মার্কিন ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ির ওপর ২০২২ সালে এ তদন্ত শুরু করে।

সংস্থাটি জানায়, টেসলা সফটওয়্যার আপডেট দেয়ার পর গাড়িগুলোর আকস্মিক গতি কমার ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসে। ২০২২ সালে এ তদন্ত শুরুর সময় প্রায় ৩০০টি অভিযোগ এলেও ২০২৬ সালের শুরু থেকে মাত্র তিনটি ঘটনা রেকর্ড করা হয়ে। সংস্থাটি জানায়, এ ত্রুটির কারণে বড় কোনো দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেনি। গত সপ্তাহে টেসলার স্টিয়ারিং নিয়ন্ত্রণসংক্রান্ত আরেকটি তদন্ত বন্ধ করা হয়।

খবর ও ছবি রয়টার্স