ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০২৩ সালে ১ হাজার ১৪১টি স্কোপাস ইনডেক্সড গবেষণা প্রকাশনার মধ্য দিয়ে একটি বড় মাইলফলক উদযাপন করেছে। ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ ২০২৩ সালে স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম এবং পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. হাসিনা খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লূৎফর রহমান এসে সভাপতিত্ব করেন।