ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান (দুলাল) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফ হোসেন খান। ২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ২৪ এপ্রিল ফলাফল ঘোষণা করা হয়।

রাজস্ব ভবনের কাকরাইলে অবস্থিত এসোসিয়েশনের কার্যালয়ে নিবন্ধিত সদস্যদের সরাসরি ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে বিপুল ভোটে জয় পেয়েছে দুলাল-আশরাফের নীল প্যানেল।

এ নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলাম সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি সমর্থিত লাল-সবুজ প্যানেল।

২০১৮ সালের পর এবারই প্রথম ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হলো।

—বিজ্ঞপ্তি