ঢাকায় নিশানের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। গতকাল ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মীরা স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেড থেকে সম্পূর্ণ নতুন নিশান গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং স্ট্র্যাটেজিক অটো সার্ভিসেস লিমিটেডের (নিশান) পক্ষে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-সেলস মো. নাজমুল হক স্বাক্ষর করেন। এ সময় স্ট্র্যাটেজিক অটোসার্ভিসেস লিমিটেডের ডেপুটি ম্যানেজার-সেলস মো. মাহিদুল হক এবং ডেপুটি ম্যানেজার-সেলস মো. মুফাখখারুল ইসলাম মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










