ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ব্যাংক খাতে প্রায় ৩৪ বছরের অভিজ্ঞতা রয়েছে মোকাররাম হোসেন চৌধুরীর। তিনি ১৯৯২ সালে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডে তার পেশাগত জীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন দেশী-বিদেশী ব্যাংকে কাজ করে ট্রেড ফাইন্যান্স, ক্রেডিট অপারেশনস ও শাখা ব্যবস্থাপনায় ব্যাপক দক্ষতা অর্জন করেন।
মোকাররাম হোসেন চৌধুরী ২০০১ সালের ২৫ মার্চ ঢাকা ব্যাংকে যোগ দেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ট্রেড ফাইন্যান্স প্রধান, আরএমজি ডিভিশন প্রধান, ক্রেডিট প্রধান ও একাধিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে আরএমজি ডিভিশনের প্রধান হিসেবে তিনি তৈরি পোশাক খাতভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ ও প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে।
মোকাররাম হোসেন চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি এবং পরবর্তী সময়ে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। তিনি দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে জেনারেল ব্যাংকিং ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তার ব্যাংকিং দক্ষতা আরো সুদৃঢ় করেছেন।










