ডাক বিভাগের ডিজিটাল সার্ভিস ‘নগদ’-এ নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মো. মোতাছিম বিল্লাহকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নগদের বর্তমান প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ে পদায়ন করা হয়েছে। মো. মোতাছিম বিল্লাহ প্রশাসক পদে তার স্থলাভিষিক্ত হবেন।










