রাজধানীর নয়াপল্টনে মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক অধ্যাপক ড. এম মাসুদ রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাউন্ডেশনের সদস্য ও ব্যাংকের পরিচালক মো. আব্দুস সালাম এবং মো. এসএম আব্দুল হামিদ। ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এএএম কামার উদ্দিন মোযাক্কির। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এজিএম কবীর উদ্দিন; ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, মিরপুর ও মুগদা এবং ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, মিরপুরের সুপাররা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমদ মোরতুজা চৌধুরী।