ময়মনসিংহের সিকে ঘোষ রোডে নিজস্ব নতুন শো-রুম চালু করেছে এস্কোয়্যার ইলেক্ট্রনিক্স লিমিটেড। সম্প্রতি শো-রুমটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. তানবীর আহমেদ । অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবসা উন্নয়ন প্রধান গালিব বিন জসিম, স্টার ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী মো. শফিক উল্লাহ, এস্কোয়্যার ইলেক্ট্রনিক্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এ শো-রুমসহ তাদের সব শো-রুমে জেনারেল, ডানাজ, হায়ার, স্যামসাং, ওয়ার্লপুল, বেকো, শার্প, হিটাচি এবং প্যানাসোনিক ব্র্যান্ডের বিভিন্ন পণ্য পাওয়া যাবে।

—বিজ্ঞপ্তি