৩০ হাজারের বেশি কর্মীর চলমান ধর্মঘট থামাতে চার বছরে ৩০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে উড়োজাহাজ প্রস্তুতকারক জায়ান্ট বোয়িং। এ প্রস্তাবকে ‘সেরা ও চূড়ান্ত’ বলে অভিহিত করেছে কোম্পানিটি। তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্ট অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্স (আইএএম) বলেছে, এখনো প্রস্তাবটি তাদের কাছে পাঠানো হয়নি। কর্মীদের উদ্দেশে বোয়িং বলছে, নতুন বেতন কাঠামো ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর করতে ইচ্ছুক তারা। খবর বিবিসি