লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তামার দাম বেড়েছে। ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ায় পণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৮ হাজার ৭৭৮ ডলার ৫০ সেন্টে।

তামার দাম গতকাল বাড়লেও বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী বৈশ্বিক ধাতব পণ্যের বাজার। চলতি মাসে পণ্যটির দাম এখন পর্যন্ত ৪ দশমিক ৭ শতাংশ কমেছে।

সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফএস) গতকাল তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নেমেছে ৭০ হাজার ৯৩০ ইউয়ানে (৯ হাজার ৮৮৯ ডলার শূন্য ২ সেন্টে)।

এদিকে বুধবার এলএমইতে তামার মজুদ তিন মাসের মধ্যে প্রায় তিন গুণ বেড়ে ২ লাখ ৯৪ হাজার ৭৫০ টনে পৌঁছেছে। 

অন্যদিকে গতকাল এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নেমেছে ২ হাজার ২৭৪ ডলারে। নিকেলের দাম দশমিক ৯ শতাংশ কমে টনপ্রতি মূল্য ১৬ হাজার ১৪৫ সেন্টে নেমেছে। সিসার দাম কমেছে দশমিক ৬ শতাংশ। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৫৫ ডলার ৫০ সেন্টে। টিনের দাম দশমিক ৮ শতাংশ কমে টনপ্রতি মূল্য হয়েছে ২৯ হাজার ৭৬৫ ডলার।