দুধ পরিপাকের সমস্যা সমাধানে আরলা ফুডস বাংলাদেশ নতুন পণ্য হিসেবে ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার বাজারে এনেছে। যারা ল্যাক্টোস ইনটলারেন্স বা দুধ হজমের সমস্যায় ভোগেন, তাদের পুষ্টির চাহিদা মেটাতে এ দুধ বিশেষ ভূমিকা রাখবে।
সম্প্রতি রাজধানীর আরলা ফুডসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটির উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অফ কমার্সের চেয়ারপার্সন নুরিয়া লোপেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের বাজারে এটিই প্রথম ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার।
অনেকেই ল্যাক্টোস ইনটলারেন্সের কারণে দুধ খেতে পারেন না বা অস্বস্তি বোধ করেন। এ সমস্যা সমাধানে নতুন এ দুধে ‘ল্যাক্টেজ’ এনজাইম ব্যবহার করা হয়েছে। এর ফলে দুধে ল্যাক্টোজের পরিমাণ ৩৬ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা দুধকে সহজে পরিপাকযোগ্য করে তোলে।
অনুষ্ঠানে আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর লরেন্ট পন্টি বলেন, মানুষের প্রয়োজনের কথা চিন্তা করেই নতুন পণ্যটি তৈরি করা হয়েছে। এটি দুধের পুষ্টিগুণ ঠিক রেখে হজমের সমস্যা দূর করবে। তিনি দেশে সবার জন্য দুগ্ধ পুষ্টি নিশ্চিত করার অঙ্গীকার জানান।
ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার বলেন, ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্ক রয়েছে। আরলা ফুডস গুণমান ও উদ্ভাবনের মাধ্যমে সেই সম্পর্কের প্রতিফলন ঘটাচ্ছে। এ উদ্যোগ বাংলাদেশের পুষ্টি ও টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে এ সময় তিনি আশা প্রকাশ করেন।
নতুন এ পণ্যটি মূলত ৫ বছরের বেশি শিশু, প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, আরলা ফুডস বাংলাদেশ নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর দুগ্ধজাত পণ্য মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে আরো বেশি মানুষ এখন স্বাচ্ছন্দ্যে দুধের উপকারিতা উপভোগ করতে পারবেন।
—বিজ্ঞপ্তি










