জেরুজালেমে জন্ম নেয়া ও গাজায় বেড়ে ওঠা এ সংগীতশিল্পীর আসল নাম মারওয়ান আবদেলহামিদ। আরবি, ইংরেজি ও ফরাসি ভাষার সংমিশ্রণে গান গেয়ে বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় তিনি। সম্প্রতি ইতালির মিলানে অনুষ্ঠিত প্রাডার স্প্রিং/সামার ২০২৭ মেন্সওয়্যার শোতে অংশ নেন সেন্ট লেভান্ট। এর কয়েকদিন পরই প্রাডা আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দেয় এবং সোশ্যাল মিডিয়ায় একটি প্রচারণামূলক ভিডিও শেয়ার করে।

এ চুক্তিকে কেন্দ্র করে অনলাইন দুনিয়ায় বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই ভিডিওতে লেভান্টের গলায় ফিলিস্তিনের মানচিত্রের আদলে তৈরি একটি লকেট দেখা যায়। এর জেরে কিছু ইসরায়েলপন্থী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রাডার পণ্য বয়কটের ডাক দেন। খবর আনাদোলু