বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করতে দুই দেশের বন্দরের কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট শূন্য রেখায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, সহকারী পরিচালক আতিকুল ইসলাম, সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমানসহ বাণিজ্যিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। অন্যদিকে ভারতের পক্ষে ছিলেন পেট্রাপোল ল্যান্ডপোর্টের ম্যানেজার শুভজিত মণ্ডল, রফতানি বিভাগের পরিচালক রাজস্ব কর্মকর্তা মিশ্র, পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র, বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অরুণ সাহা প্রমুখ।