পেশাদার স্কাইডাইভার আশিক চৌধুরী এবার নতুন মিশন নিয়ে মাঠে নেমেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার স্বপ্ন মাথায় রেখে এবার ৪১ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দেবেন তিনি। সঙ্গে থাকবে লাল-সবুজ পতাকা। আশিকের এ প্রচেষ্টায় স্পন্সর হিসেবে পাশে থাকছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে দুঃসাহসী এ স্কাইডাইভার নিজেই তার পরিকল্পনার কথা সবাইকে জানান। তার হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন ইউসিবির ব্র্যান্ড মার্কেটিং ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ।