নতুন অফিসটি ঢাকার মহাখালী বাণিজ্যিক এলাকায় ৪২, ইজাব ফ্লোরা ইউনিটি টাওয়ারের সপ্তম তলায় অবস্থিত। পূর্বে প্রতিষ্ঠানটির অফিস ছিল পান্থপথের চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ারে। এমটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

নতুন অফিসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ক্যাপিটালের চেয়ারম্যান ও এমটিবির স্বতন্ত্র পরিচালক শিব নারায়ণ কৈরী এবং ভাইস চেয়ারম্যান ও এমটিবির স্বতন্ত্র পরিচালক জেরিন মাহমুদ হোসেন। প্রতিষ্ঠানটির পরিচালকদের মধ্যে ছিলেন এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান; এএমডি ও সিবিও চৌধুরী আখতার আসিফ এবং ডিএমডি মো. শামসুল ইসলাম, গৌতম প্রসাদ দাস, রেইস উদ্দিন আহ্‌মাদ, মো. বখতিয়ার হোসেন ও মো. শাফকাত হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন এমটিবি ক্যাপিটালের সিইও সুমিত পোদ্দার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন ও আধুনিক এ অফিস থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরো গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশা করছেন পরিচালকরা। পাশাপাশি এটি গ্রাহকসেবা, সমন্বয় ও সৃজনশীলতাকে আরো শক্তিশালী করবে।