শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সম্প্রতি চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়। আইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অধ্যাপক শাহ এমরান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাবির ফার্মেসি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শাহ এমরান ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তার ১৭৫টির বেশি গবেষণা প্রবন্ধ দেশী-বিদেশী পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশ হয়েছে।










