অটিজমে আক্রান্ত শিশুদের বেড়ে ওঠার পরিবেশকে আরো সহজ ও আরামদায়ক করতে ডিবিএল সিরামিকস নিয়ে এসেছে একটি নতুন ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন। এ গাইডলাইনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি তৈরি করেছে বিশ্বের প্রথম অটিজমবান্ধব টাইলস ‘নিউরোটাইলস’।

বর্তমানে পৃথিবীতে প্রায় ৬৮.১ মিলিয়ন শিশু অটিজমে আক্রান্ত হলেও তাদের জন্য ঘর বা স্কুল আলাদাভাবে ডিজাইন করা হয় না। এ বাস্তবতাকে সামনে রেখেই দীর্ঘ ৬ মাসের গবেষণার পর উদ্যোগট নেয়া হয়েছে।

ডিবিএল সিরামিকসের গবেষণায় দেখা গেছে, শিশুরা হালকা রং, সাধারণ টেক্সচার ও একই ধরনের প্যাটার্নে স্বস্তি পায়। এতে শিশুদের অস্থিরতা কমে এবং তারা তাদের মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়।

ডিবিএল সিরামিকসের বিশেষ এ গাইডলাইন তৈরিতে চিকিৎসক, মনোবিজ্ঞানী, শিক্ষক ও ডিজাইনাররা অংশ নিয়েছেন। এছাড়া কল্যাণী ইনক্লুসিভ স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞরাও এ প্রক্রিয়াতে যুক্ত ছিলেন।

প্রতিষ্ঠানটি তাদের এ উদ্যোগের সুফল সবার কাছে পৌঁছে দিতে গাইডলাইনটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। ফলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এখন বিনামূল্যে https://neurotiles.dblceramics.com/ এ ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে অটিজমবান্ধব পরিবেশ তৈরি করতে পারবেন।

প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, সঠিক রং ও প্যাটার্ন ব্যবহারের মাধ্যমে একটি শিশুর চারপাশের জগত বদলে দেয়া সম্ভব।

ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, যদি অটিজমে আক্রান্ত একটি শিশুও তার নিজের ঘরে প্রথমবারের মতো স্বস্তি খুঁজে পায়, তবেই তাদের এ পরিশ্রম সার্থক হবে। নিরাপদ ও আরামদায়ক পরিবেশ তৈরির মাধ্যমে শিশুদের বিশেষ চাহিদাকে প্রাধান্য দেয়াই এ প্রকল্পের মূল লক্ষ্য।

—বিজ্ঞপ্তি