গত শুক্রবার প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে এ ঐতিহাসিক ঘোষণা আসে। চুক্তিটির মাধ্যমে বিনোদনজগতের দীর্ঘদিনের এক ‘হাই-স্টেক’ দরকষাকষির অবসান ঘটল। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) মধ্যে একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি। এ একীভূতকরণের ফলে এখন একই ছাতার নিচে আসছে সিএনএন এবং সিবিএসের মতো বড় নেটওয়ার্ক ও স্টুডিওগুলো। খবর রয়টার্স
প্যারামাউন্টের মালিকানায় যাচ্ছে ওয়ার্নার ব্রস ডিসকভারি
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি ডলারের এক বিশাল চুক্তিতে প্যারামাউন্ট স্কাইড্যান্সের সঙ্গে একীভূত হতে সম্মত হয়েছে ওয়ার্নার ব্রস ডিসকভারি (ডব্লিউবিডি)।










