মধুমতি ব্যাংক পিএলসির আমানত ১২ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সাফল্য উদযাপন করা হয়। এ সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। মধুমতি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান, পর্ষদ সদস্য সুলতানা জাহান, তানজিমা বিনতে মোস্তফা, মো. মাহবুবুর রহমান, তানভীর আহমেদ মোস্তফা ও সৈয়দা শারমিন এবং স্বতন্ত্র পরিচালক মো. শফিকুল আলম ও মনজুরুল আহসান বুলবুল। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, ডিএমডি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স মো. সফিকুর রহমান এবং ভিপি ও কোম্পানি সচিব মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমানত সংগ্রহে ধারাবাহিক অগ্রগতি, গ্রাহকের আস্থা ও সুশাসনভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের প্রতি মধুমতি ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন এ মাইলফলক। আমানত বৃদ্ধির এ ধারাকে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেও উল্লেখ করা হয়।










