ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের মহেশখালীবাসীর পাশে মানবিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। সম্প্রতি মহেশখালীর ১ হাজার ৫০০ পরিবারের হাতে ত্রাণ সহযোগিতা তুলে দেয় কোম্পানিটি। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকালে রবি আজিয়াটা লিমিটেডের ইস্টার্ন ক্লাস্টারের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মো. আশরাফুল কবির, চট্টগ্রাম সাউথের রিজিওনাল ম্যানেজার মো. নাজমুল করিম, কক্সবাজারের সেলস ম্যানেজার মো. রায়হান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মহেশখালীতে ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল রবি
ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের মহেশখালীবাসীর পাশে মানবিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে রবি আজিয়াটা লিমিটেড।











