সম্প্রতি রাজধানীর বীর উত্তম এ কে খন্দকার সড়কের ম্যাডোনা টাওয়ারে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান হাবিবুর রহমান। সভায় ২০২৫ সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। মেঘনা ব্যাংক সিকিউরিটিজের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান, পরিচালক ও ট্রেকহোল্ডার প্রতিনিধি মো. সাদিকুর রহমান এবং পরিচালক আইকিউএম আব্দুল জলিল ও সজীব কুমার সাহা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাদেকুল ইসলাম ও কোম্পানি সচিব মো. জসিম উদ্দিন।










