এ অংশীদারত্বের আওতায় সংগঠনটির সদস্যদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজ এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. খালেদ আহমেদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক এসএম ওয়ালী উল মোরশেদ ও করপোরেট লাইয়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফজলে ফেরদৌস। অন্যদিকে সংগঠনটির পক্ষে ছিলেন কোষাধ্যক্ষ ডা. মাতুয়ারা শারমিন ও সদস্য ডা. রাজীব দে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ব্যাংকিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে প্রিমিয়ার ব্যাংক। এর আওতায় সংগঠন ও এর সদস্যদের জন্য রিলেশনশিপ ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদান, বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং যৌথ প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে।