কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি নিরাপত্তা ঝুঁকি নিয়ে চলতি মাসে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও চীন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এআই নিয়ে দুই দেশের এটিই প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক।
যুক্তরাষ্ট্রের পক্ষে এ আলোচনার নেতৃত্ব দেবেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বৈঠকের ঠিক আগেই এ আলোচনা অনুষ্ঠিত হবে।
বৈঠকে এআই-চালিত সাইবার হামলা পর্যবেক্ষণ ও প্রতিরোধে যৌথ সহযোগিতার প্রস্তাব দেবে ওয়াশিংটন। প্রস্তাবে দুই দেশের এআই ল্যাবগুলোকে নিজস্ব কার্যক্রম তদারকি ও সাইবার হামলা ঠেকাতে একে অন্যের সঙ্গে তথ্য ভাগাভাগির আহ্বান জানানো হতে পারে। খবর রয়টার্স










