ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের(আইসিসি) উদ্যোগে উয়োজিত ৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড ২০২৬ এ তিন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে এনসিসি ব্যাংক। সম্প্রতি ভারতের নয়াদিল্লির হোটেল লে মেরিডিয়েন-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।

অ্যাওয়ার্ড পাওয়া তিন ক্যাটাগোরি হলো বেস্ট পারফরম্যান্স অন রিস্ক ম্যানেজমেন্ট, বেস্ট ব্যাংক ইন এমএসএমই অ্যাকসেলারেশন এবং বেস্ট পারফরম্যান্স অন অ্যাসেট কোয়ালিটি।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ইন্ডাসইন্ড ব্যাংকের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান, এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এবং ভারতের স্টেট ব্যাংকের (এসবিআই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরিজিৎ বসু এবং প্রাইসওয়াটারহাউসকুপার্স (পিডব্লিউসি) ইন্ডিয়ার অ্যাডভাইজরি প্র্যাকটিসে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস খাতে ইন্টেলিজেন্ট বিজনেস ট্রান্সফরমেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজিত সিং-এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণ শেষে হাবিবুর রহমান বলেন, এ স্বীকৃতি আবারো প্রমাণ করে যে, এনসিসি ব্যাংক ব্যাংকিং খাতে উৎকর্ষ অর্জনে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এটা শুধু একটি পুরস্কার নয়; এটি আমাদের করপোরেট সুশাসন, পেশাদারিত্ব এবং টেকসই ব্যাংকিং কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি।

উল্লেখ্য, এ পুরস্কার এশিয়ার উদীয়মান ব্যাংকগুলোর মধ্যে ঝুঁকি ব্যবস্থাপনা, সম্পদের গুণগত মান, এমএসএমই উন্নয়ন এবং টেকসই ব্যাংকিং কার্যক্রমে সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। - বিজ্ঞপ্তি