এ অংশীদারত্বের আওতায় নার্সিং কলেজটির শিক্ষার্থীরা ব্যাংকের ডিজিটাল প্লাটফর্ম ‘মেঘনা পে’-এর মাধ্যমে যেকোনো স্থান থেকে দ্রুত, নিরাপদ ও সহজে তাদের সব ধরনের ফি পরিশোধ করতে পারবেন। মেঘনা ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং কুইন্স নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ উদ্যোগ কুইন্স নার্সিং কলেজের ফি সংগ্রহ প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও আরো সহজতর করবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করবে একটি নির্বিঘ্ন ও ঝামেলাহীন লেনদেনের অভিজ্ঞতা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান, চিফ ডিজিটাল অফিসার মুজতানিবুল আহমেদ এবং হেড অব রিটেইল সামিউল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।