এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে এটিএম বুথটির উদ্বোধন করেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. এবতাদুল ইসলাম। আইএফআইসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোতালেব; ভারপ্রাপ্ত এমডি এএসএম খায়রুজ্জামান ও অ্যারিস্টোক্র্যাট অ্যাডভাইজার্স অ্যান্ড অ্যারেঞ্জার্সের চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজসহ গ্রাহক, ব্যাংক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এটিএম বুথটির মাধ্যমে নিকুঞ্জ ও আশপাশের এলাকার গ্রাহকরা সহজেই নগদ অর্থ উত্তোলন, ফান্ড ট্রান্সফার, ব্যালান্স চেক, মিনি স্টেটমেন্ট সংগ্রহ, কার্ড অ্যাক্টিভ ও পিন পরিবর্তনসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।
উল্লেখ্য, চলতি বছর দেশব্যাপী দেড় শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সারা দেশে ব্যাংকটির ১ হাজার ৪০০-এর বেশি শাখা ও উপশাখা রয়েছে।










