বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ট্রাস্টি বোর্ডের (বিওটি) চেয়ারম্যান মনোনীত হয়েছেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী। গতকাল নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় তাকে এ পদে মনোনীত করা হয়। বিইউএফটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বোর্ড সভায় বিশ্ববিদ্যালয়ের পরিচালনা, প্রশাসন ও ভবিষ্যৎ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় বোর্ড সদস্যরা বিইউএফটির একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরো জোরদার করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রযাত্রা ও বিকাশে সম্মিলিতভাবে কাজ করার কথা বলেন।
এছাড়া বাংলাদেশের টেক্সটাইল, পোশাক এবং ফ্যাশন খাতে শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিইউএফটির ভূমিকা আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এক্ষেত্রে কৌশলগত উদ্যোগ গ্রহণ এবং শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার বিষয়েও মত দেন বোর্ড সদস্যরা।










