এ উপলক্ষে গতকাল শিল্প গ্রুপটির অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস, আকিজ সিমেন্ট, আকিজ ইস্পাত, আকিজ রেডিমিকস কংক্রিট, আকিজ অ্যাসফল্ট প্লান্ট, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং, আকিজ পলিফাইবার, আকিজ ফিড এবং আকিজ বিল্ডিং সলিউশনসের কারখানাগুলোয় নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শোভাযাত্রা, সচেতনতামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি আকিজ রিসোর্সের চ্যারিটি সংস্থা শেখ ফারিক উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট এবং লিভার কেয়ার ভ্যাকসিনেশনের যৌথ উদ্যোগে কর্মীদের জন্য হেপাটাইটিস বি পরীক্ষা ও টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। শিল্প গ্রুপটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের হেড অব করপোরেট সার্ভিসেস মেজর (অব.) জাহিদুল হাসান বলেন, ‘কর্মীর মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা আকিজ রিসোর্সের অন্যতম প্রধান নীতি। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্মান, সহযোগিতা ও মানসিক ভারসাম্যের ভিত্তিতে গড়ে ওঠা কর্মপরিবেশই দীর্ঘমেয়াদে টেকসই উৎপাদনশীলতা নিশ্চিত করে।’
শিল্প গ্রুপটির ইএসজি-সাসটেইনেবিলিটি লিড রাহাজুল আমীন বলেন, ‘মনোসামাজিক স্বাস্থ্য আমাদের ইএসজি কাঠামোর একটি পরিমাপযোগ্য সূচক। কর্মক্ষেত্রে মানসিক চাপ ব্যবস্থাপনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতিকে আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।’
উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে প্রতি বছর ২৮ এপ্রিল বিশ্বব্যাপী কর্মক্ষেত্র নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস পালন করা হয়। আকিজ রিসোর্স প্রতি বছর এ দিবস পালনের মাধ্যমে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসছে।










