কভিড-১৯
মহামারী একটি
বিষয় খুব
পরিষ্কার করে
দিয়েছে যে
সব ধরনের
চাকরির বাজার
বা প্রতিষ্ঠান
সমানভাবে এই
বিপদের বা
ক্ষতির সম্মুখীন
হয়নি। যেখানে
মাঝারি ও
খুচরা প্রতিষ্ঠান,
ট্যুরিজম ইন্ডাস্ট্রি,
হসপিটালিটি ইন্ডাস্ট্রি
ও এভিয়েশন
সেক্টর সবচেয়ে
বেশি ক্ষতির
সম্মুখীন হয়েছে,
সেখানে কিছু
সংস্থা আরো
শক্তিশালীভাবে তাদের
ব্যবসা পরিচালনায়
সফলতা অর্জন
করে চলেছে।
এ সবকিছুর
মাঝখানে যে
টেকনোলজি বা
প্রযুক্তি সবচেয়ে
প্রতিশ্রুতিশীলভাবে প্রতীয়মান
হয়েছে, সেটি
হলো ক্লাউড
কম্পিউটিং।
সেটা কীভাবে
সম্ভব, এ
নিয়ে নানা
গবেষণা এরই
মধ্যে শুরু
হয়ে গেছে।
যারা এ
ধরনের কাজ
বা প্রযুক্তির
সঙ্গে পরিচিত
নন, তাদের
কাছেও এর
গুরুত্ব বাড়তে
শুরু করেছে।
তারাও ভাবতে
শুরু করেছেন
কীভাবে নিজের
সংস্থাটিকে ক্লাউড
কম্পিউটিংয়ের আওতায়
এনে বিশাল
ক্ষতির মুখ
থেকে প্রতিষ্ঠানকে
রক্ষা করতে
পারবেন।
কী এই
ক্লাউড কম্পিউটিং?
ক্লাউড কম্পিউটিং
হচ্ছে কম্পিউটার
রিসোর্স, যেমন
কম্পিউটার হার্ডওয়্যার
ও সফটওয়্যার,
নেটওয়ার্ক ডিভাইস
প্রভৃতি ব্যবহার
করে কম্পিউটার
নেটওয়ার্কের মাধ্যমে
(বিশেষত ইন্টারনেট)
কোনো সার্ভিস
বা সেবা
প্রদান করা।
ক্লাউড কম্পিউটিং
কোনো নির্দিষ্ট
টেকনোলজি নয়,
বেশ কয়েকটি
টেকনোলজিকে একসঙ্গে
কাজে লাগিয়ে
তৈরি করা
একটা ব্যবসায়িক
মডেল বা
বিশেষ ধরনের
প্রযুক্তিগত পরিষেবা।
সহজ ভাষায়,
বিভিন্ন ধরনের
রিসোর্স যেমন
নেটওয়ার্ক, সার্ভার,
স্টোরেজ, প্রোগ্রাম
ও সেবা।
এসব সেবাকে
একত্র করে
সহজে, ক্রেতার
সুবিধামতো, চাহিবামাত্র
ও চাহিদা
অনুযায়ী ব্যবহার
করার সুযোগ
প্রদান বা
ভাড়া দেয়ার
সিস্টেমই হলো
ক্লাউড কম্পিউটিং।
ক্লাউড কম্পিউটিং কীভাবে কাজ
করে?
ক্লাউড কম্পিউটিং
অবকাঠামো বা
ডাটা সেন্টারগুলোর
মালিক হওয়ার
পরিবর্তে যেকোনো
ছোট বা
বড় সংস্থাগুলো
ক্লাউড পরিষেবা
সরবরাহকারীর কাছ
থেকে অ্যাপ্লিকেশন
থেকে স্টোরেজ
পর্যন্ত যেকোনো
কিছুতে অ্যাক্সেস
ভাড়া নিতে
পারে।
ক্লাউড কম্পিউটিং
পরিষেবাদি ব্যবহারের
সবচেয়ে বড়
একটি সুবিধা
হলো, সংস্থাগুলো
তাদের নিজস্ব
আইটি অবকাঠামোগুলোর
মালিকানা ও
রক্ষণাবেক্ষণের ব্যয়
ও জটিলতা
এড়াতে পারে
এবং এর
পরিবর্তে তারা
যখন এটি
ব্যবহার করে
তখন তার
অর্থ প্রদান
করতে পারে
ক্লাউড কম্পিউটিং
প্রতিষ্ঠানটিকে।
ঘুরেফিরে ক্লাউড
কম্পিউটিং সেবার
সংস্থাগুলো তার
সেবাগুলো বিভিন্ন
গ্রাহকের কাছে
সরবরাহ করে
স্কেলটির উল্লেখযোগ্য
উন্নয়ন এবং
দেশের অর্থনীতির
ব্যাপক সাফল্য
নিয়ে আসতে
পারে।
ক্লাউড কম্পিউটিংয়ের
বিশাল চাহিদার
কথা চিন্তা
করেই হয়তো
টাইমস অব
ইন্ডিয়া তাদের
২০২০ সালের
একটি রিপোর্টে
লিখেছিল—ক্লাউড
কম্পিউটিং টেকনোলজি
এক বছরের
ভেতরে ওয়ান
মিলিয়ন বা
১০ লাখ
চাকরির বাজার
তৈরি করতে
পারবে। এই
সংখ্যা হয়তো
এর চেয়ে
দ্বিগুণও হতে
পারে বলে
তারা ওই
রিপোর্টে উল্লেখ
করেছিল।
অনেক নামকরা
প্রতিষ্ঠান এটাও
বলেছিল, তারা
ক্লাউড কম্পিউটিং
পদের জন্য
যে পরিমাণ
চাকরিপ্রার্থীর আবেদনপত্র
পাচ্ছে, সেই
তুলনায় নিয়মিত
চাকরির জন্য
আবেদনপত্র জমা
পড়ছে না।
অথচ কিছুদিন
আগেও এ
চিত্র ছিল
একেবারেই ভিন্ন।
উপরের এসব
তথ্য একটি
বিষয়ই খুব
বেশি পরিষ্কার
করে দিচ্ছে,
সেটি হলো
ক্লাউড কম্পিউটিং
মানুষের এবং
ব্যবসা পরিচালনার
ভবিষ্যৎ চাবিকাঠি।
এ ক্লাউড
কম্পিউটিং ছাড়া
আগামীতে চাকরি
বা ব্যবসা-বাণিজ্য
করা প্রায়
অসম্ভব হয়ে
পড়বে।
কিন্তু কীভাবে
ক্লাউড কম্পিউটিং
এত সহজে
এত অল্প
সময়ে এত
বেশি শক্তিশালী
ও প্রভাবশালী
হয়ে উঠল?
প্রথমত, রাইজিং
ইন্টারনেট প্রযুক্তি
ও সোস্যাল
মিডিয়া ব্যবহার:
আমি বা
আপনি প্রায়
সপ্তাহান্তে এখন
নেটফ্লিক্স দেখি,
একগাদা সেলফি
তুলে সংরক্ষণ
করে রাখি
গুগল ড্রাইভে
অথবা যেকোনো
মুহূর্তের ছবি
পোস্ট করতে
থাকি ফেসবুক
অথবা ইনস্টাগ্রামে।
চলতে থাকে
নিয়মিত এসব
মিডিয়ার ব্যবহার।
এ থেকেই
বোঝা যায়
ক্লাউড কম্পিউটিং
সব ক্ষেত্রেই
তার জায়গা
তৈরি করে
নিয়েছে। ক্লাউড
কম্পিউটিং শুধু
যে আমাদের
প্রতিদিনকার জীবনের
মধ্যে ঢুকে
পড়েছে তা
কিন্তু নয়,
কীভাবে একটি
ব্যবসাপ্রতিষ্ঠান তার
প্রতিদিনের মূল্যবান
ডাটায় প্রবেশ
করবে বা
ডাটা কীভাবে
তৈরি করবে,
সেটাও পুরোপুরি
ট্রান্সফর্ম বা
রূপান্তর করে
দিয়েছে এ
ক্লাউড কম্পিউটিংয়ের
মাধ্যমে।
দ্বিতীয়ত, অ্যাপ্লিকেশনস
তৈরি, তার
ব্যবহার ও
কর্মক্ষমতা প্রসারণ/স্কেলিং
করা সহজ:
অনেক সহজে
পরিবর্তনশীল, কর্মক্ষমতার
প্রসারণ বা
স্ক্যালাবিলিটি এবং
যেখানে বসে
ইচ্ছে বা
যতক্ষণ ইচ্ছে কাজ
করার সুযোগ।
পারিশ্রমিক পদ্ধতি
(পে-এস-ইউ-গো
মডেল) যতক্ষণ
কাজ ততক্ষণের
জন্য আয়
হওয়ার কারণে ক্লাউড
কম্পিউটিং এখন
অনেকের কাছেই
একটি লোভনীয়
পেশা।
ব্যাবসাপ্রতিষ্ঠানগুলো পণ্য
সরবরাহ ও
সেবা দিতে
পারছে যেকোনো
স্থান থেকে।
আবার এ
কাজ করতে
গিয়ে সংস্থাগুলোকে
বাড়তি খরচও
করতে হচ্ছে
না। খরচ
করতে হচ্ছে
না শারীরিক
অবকাঠামো বা
অফিসে ভাড়া
বা অন্য
আনুষঙ্গিক কারণে।
সাধারণত একটি
নতুন পণ্যের
উৎপাদন, প্রচার
ও প্রসারে
এবং তার
সেবা সর্বসাধারণের
কাছে পৌঁছে
দিতে যে
খরচ প্রতিষ্ঠানগুলোকে
করতে হয়,
ক্লাউড কম্পিউটিং
সেই চিন্তার
এবং খরচের
জায়গাটি একবারে
সহজ ও
সাবলীল করে
দিয়েছে।
ক্লাউড কম্পিউটিং
সেবা সব
ধরনের এবং
সব আয়তনের
প্রতিষ্ঠানের জন্য।
ক্লাউড কম্পিউটিং
হলো সবার
জন্য। ক্লাউড
কম্পিউটিং হলো
স্বাধীনতা। ক্লাউড
কম্পিউটিং হলো
ফ্রিডম। মার্ক
বেনিওফ—প্রতিষ্ঠাতা,
ব্যবস্থাপনা পরিচালক
ও চেয়ারম্যান
সেলসফোর্স—খুব
সময়োপযোগী একটি
মন্তব্য করেছিলেন,
‘ক্লাউড কম্পিউটিং
খরচ বাঁচিয়েছে,
নতুন কাজের
গতি বাড়িয়েছে
এবং অবিচ্ছিন্নভাবে
সংস্থাগুলোর ডিজিটাল
রূপান্তরকে ত্বরান্বিত
করেছে।’
তৃতীয়ত, নতুন
নতুন সংস্থার
উদ্ভাবন হচ্ছে
বড় বড়
ইন্টারনেট জায়ান্ট
সংস্থা থেকে:
ক্লাউড কম্পিউটিং
আধুনিক কম্পিউটারিং
সংস্থাগুলোর মধ্যমণি হয়ে
উঠেছে। গুগল,
আমাজন, মাইক্রোসফট—এ
ধরনের বড় প্রতিষ্ঠান
উচ্চতর, বিশেষায়িত
ও স্কেলযোগ্য
অবকাঠামোগত প্রযুক্তির সরবরাহ
করার কারণে
নতুন নতুন
ছোট বা
বড় যত
সংস্থা আছে,
তাদের নতুন
করে আর
কোনো অবকাঠামো
তৈরি করতে
হচ্ছে না;
বরং ওইসব
সংস্থার প্লাটফর্ম
ব্যবহার করে
তারা তাদের
ব্যবসার ধারাকে
উদ্ভাবনের শীর্ষে
নিয়ে যেতে
পারছে।
স্পষ্টতই ক্লাউড
কম্পিউটিং বিশ্বব্যাপী
অনেক সংস্থার
আইটি অবকাঠামোয়
গভীরভাবে প্রবেশ
করেছে, ৫০
শতাংশেরও বেশি
সংস্থা ব্যাপকভাবে
ক্লাউড কম্পিউটিং
ব্যবহার করে
তাদের ব্যবসার
প্রসার বাড়াতে
সক্ষম হচ্ছে।
দক্ষ ক্লাউড
কম্পিউটিং করতে
পারে এ
ধরনের পেশাদারদের
চাহিদাও বাড়ছে
প্রতিদিন।
এখন প্রশ্ন
হচ্ছে, ক্লাউড
কম্পিউটিংয়ে নিজেকে
প্রতিষ্ঠিত করবেন
কীভাবে?
যদি আপনি
ক্লাউড কম্পিউটিংয়ের
ক্ষেত্রে কাজ
করার ধারণাটি
দ্বারা প্রলুব্ধ
হন, তবে
এটি শেখার
জন্য এখনকার
মতো ভালো
সময় আর
নেই। এই
কভিড-১৯
মহামারীতে ছোট-বড়
সব ধরনের
সংস্থা যে
বিষয়টা নিয়ে
সবচেয়ে বেশি
ভাবছে এবং
কাজ করছে,
তা হলো
ডিজিটাইলাইজেশন। আর
খুঁজছে এ
ধরনের কাজে
পারদর্শী জনবল।
সংস্থাগুলো এক্ষেত্রে
আগ্রাসীভাবে এগোচ্ছে।
আপনি যদি
ক্লাউড কম্পিউটিংয়ে
পারদর্শী হন,
তাহলে আপনার
কাজের ক্ষেত্রে
আর কোনো
বাধা নেই।
যেহেতু এটি
সম্পূর্ণরূপে প্রযুক্তিগত
বিষয়, তাই
সবার কাছে
গৃহীত এবং প্রচলিত
কোনো কোর্স
করাই আপনার
জন্য সবচেয়ে
বেশি উপকারী
হবে। নাম
করা কোনো
আইটি সংস্থা
আপনার কাজে
আসতে পারে
এ কোর্সটি
করার জন্য।
ক্লাউড কম্পিউটিংয়ের
ওপর অনেক
কোর্স এখন
অনলাইনে পাওয়া
যাচ্ছে। অনেক
পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট প্রোগ্রামও
আছে। ক্লাউড
কম্পিউটিংয়ের সেই
কোর্স করে
দক্ষতা অর্জন
করতে পারলে
আপনার আর
পেছনে ফিরে
তাকাতে হবে
না। আপনি
হয়ে পড়বেন
সবচেয়ে অবিচ্ছেদ্য
অংশ একটি
সংস্থার জন্য।
ক্লাউড কম্পিউটিং
আজকের দিনে
সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কভিড-১৯
সংক্রমণের শুরু
থেকে ক্লাউড
কম্পিউটিংয়ের গুরুত্ব
অপরিসীম হয়ে
গেছে। প্রতিদিনই
গুরুত্ব আরো
বেড়ে চলেছে।
গুগল নানা
রকম
প্রয়োগ, যেমন
জিমেইল, পিকাসা
থেকে শুরু
করে পৃথিবীর
আবহাওয়া বা
কোনো দেশের
আদমশুমারির মতো
বিশাল তথ্য
ব্যবস্থাপনা, ব্যবসায়িক,
বৈজ্ঞানিক ইত্যাদি
নানা ক্ষেত্রে
এর অপরিসীম
ব্যবহার।
২০০৫-০৬
সাল থেকে
শুরু হয়
আমাজন ডটকমের
ইলাস্টিক কম্পিউটিং
ক্লাউড বা
(EC2)।
এর পর
থেকে আইবিএম,
মাইক্রোসফট, গুগল
থেকে শুরু
করে অনেক
কোম্পানি ক্লাউড
কম্পিউটিং ব্যবসার
সঙ্গে জড়িত
হয়ে পড়ে।
গুগল, মাইক্রোসফট,
ফেসবুক প্রভৃতির
মতো বৃহৎ
সার্ভিস দিতে
কিছুদিন আগ
পর্যন্ত প্রয়োজন
হতো বড়
একটা ক্লাস্টার
বা ডাটা
সেন্টার। কিন্তু
বর্তমানে শুরুতেই
ক্লায়েন্ট বা
ব্যবহারকারী কম
থাকলে আমাজনের
মতো প্রতিষ্ঠান
থেকে দু-একটা
সার্ভার ভাড়া
নিলেই কাজ
চলে যায়।
সামাজিক যোগাযোগের
ওয়েবসাইট টুইটারের
যাত্রা শুরু
হয়েছিল আমাজন
ডটকমের ক্লাউড
ব্যবহার করে।
সর্বোপরি যোগাযোগের
ক্ষেত্রে এটি
চিকিৎসা ও
মানবকল্যাণের জন্যও
এক অনন্য
সঙ্গী। এক
কথায় ক্লাউড
কম্পিউটিং বিশ্বে
এনেছে অনন্য
বিপ্লব।
বাংলাদেশের প্রেক্ষাপটে
ক্লাউডের সুবিধা
পেতে হলে
কিছু সমস্যা
এখনো বিদ্যমান।
যেমন ক্রেডিট
কার্ডের মাধ্যমে
বৈদেশিক লেনদেন
সহজলভ্য না
হওয়া, ইলেকট্রনিক
মানি ট্রান্সফারের
ব্যবস্থা না
থাকা কিংবা
উচ্চগতির ইন্টারনেট
সংযোগ না
থাকা—এসব
কারণে বাংলাদেশ
এখনো ক্লাউড
কম্পিউটিংয়ে পিছিয়ে
আছে। ক্লাউড
ডাটা সেন্টার
বিদেশেই থাকতে
হবে—এমন
কথা নেই।
কম খরচে
কম্পিউটার কিনে
বাংলাদেশেই ক্লাউড
ডাটা সেন্টার
তৈরি করা
সম্ভব। এতে
সাবমেরিন কেবল
কাটা যাওয়ার
আশঙ্কা কিংবা
পেমেন্ট লেনদেনের
ঝামেলা বা
ঝুঁকি নেই।
ক্লাউড কম্পিউটিংয়ের
অসীম সম্ভাবনা
আমাকে প্রতিনিয়ত
মুগ্ধ করে
চলেছে।
সুলতানা শিকদার অহনা: ভাইস প্রেসিডেন্ট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড










