নভেল
করোনাভাইরাস বা
কভিড-১৯
যখন কোনো
মানুষের শরীরকে
কাবু করে
ফেলে তখন
সেই মানুষটির
প্রচণ্ড শ্বাসকষ্ট
হয়। তার
কাছে মনে
হয় কেউ
যেন প্রচণ্ড
জোরে তার
গলা টিপে
ধরেছে। অক্সিজেনস্বল্পতায়
সে ছটফট
করে এবং
তখনই প্রয়োজন
হয় তাকে
অক্সিজেন দেয়ার।
শুধু নভেল
করোনাভাইরাসে আক্রান্ত
রোগী নয়,
যারা ফুসফুসের
বিভিন্ন রোগে
ভুগছে, যারা
এখন বাইরে
মাস্ক পরে
ঘুরছে, এমনকি
যারা এখন
করোনার ভয়ে
গৃহবন্দি অবস্থায়
আছে, নভেল
করোনাভাইরাস মহামারী
রূপ নেয়ার
পর প্রত্যেকেই
অন্তত এটা
উপলব্ধি করেছে
যে পৃথিবীতে
মুক্তভাবে প্রাণ
খুলে নিঃশ্বাস
নেয়ার মতো
স্বস্তি আর
কোনো কিছুতে
নেই। বিশুদ্ধ
বাতাস আমাদের
এক অমূল্য
সম্পদ, এর
সঙ্গেই জড়িত
আমাদের টিকে
থাকার প্রশ্ন।
কোনো এলাকার
বাতাস কতটুকু
বিশুদ্ধ, সেটা
আমরা কীভাবে
পরিমাপ করতে
পারি? বায়ুদূষণ
পরিমাপ করার
কিছু পদ্ধতির
মধ্যে একটি
হলো পিএম২.৫।
আমাদের নিঃশ্বাস
নেয়ার বাতাসে
ছড়িয়ে থাকে
অতিক্ষুদ্র ক্ষতিকর
বিভিন্ন বস্তুকণা,
যাদের আকার
২ দশমিক
৫ মাইক্রোন
বা তার
চেয়ে কম।
সাধারণত বলা
হয়, এক
মাইক্রোন সমান
হলো মানুষের
চুলের পুরুত্বের
৬০ ভাগের
এক ভাগ।
বাতাসে প্রতি
ঘনমিটারে এসব
ক্ষতিকর বস্তুকণা
কতটুকু আছে
তা-ই
প্রকাশ করে
পার্টিকুলার ম্যাটার
২ দশমিক
৫ বা
পিএম২.৫
পদ্ধতিটি। এই
বিষাক্ত কণাগুলো
এদের অতি
ক্ষুদ্র আকৃতির
কারণে সহজেই
আমাদের ফুসফুসের
মাধ্যমে রক্তে
চলে যেতে
পারে এবং
স্বল্প ও
দীর্ঘমেয়াদে বিভিন্ন
রোগ সৃষ্টি
করে। যেমন
অ্যাজমা, নিউমোনিয়া,
ফুসফুসের ক্যান্সার,
হূদরোগ ইত্যাদি।
এই ক্ষতিকর
বিষাক্ত কণাগুলো
মানবদেহে সবচেয়ে
বেশি ক্ষতি
করে বলে
পিএম২.৫
পদ্ধতিটি বায়ুদূষণ
পরিমাপের জন্য
এখন বহুল
ব্যবহূত। এখন
প্রশ্ন হলো,
এই ক্ষতিকর
কণাগুলো বাতাসে
কীভাবে আসে?
প্রাকৃতিকভাবে কিছু
এলেও মানবসৃষ্ট
কারণই বেশি
দায়ী এই
ক্ষতিকর কণাগুলো
বাতাসে ছড়িয়ে
পড়ার জন্য।
আমরা প্রতিনিয়ত
জ্বালানি হিসেবে
বা শক্তির
উৎস হিসেবে
যে কয়লা
ও কাঠ
পোড়াই তা
থেকে, গাড়ি
বা যানবাহনের
ইঞ্জিন থেকে
এবং বিভিন্ন
কলকারখানা থেকে
এই বিষাক্ত
ক্ষুদ্র বস্তুকণাগুলো
ছড়িয়ে পড়ছে
বাতাসে। দূষিত
হচ্ছে বাতাস।
বিশ্ব স্বাস্থ্য
সংস্থার ২০১৯
সালের তথ্যমতে,
প্রতি বছর
বায়ুদূষণের ফলে
পৃথিবীজুড়ে অকালে
মৃত্যুবরণ করছে
প্রায় ৭০
লাখ মানুষ
(যা করোনার
কারণে মৃত্যুর
চেয়ে অনেক
বেশি)।
বিশ্বজুড়ে ফুসফুসের
ক্যান্সারে যারা
অসুস্থ বা
মৃত্যুবরণ করে,
তাদের প্রায়
২৯ শতাংশই
বায়ুদূষণের কারণে,
নিউমোনিয়ায় অসুস্থ
বা মৃত্যুবরণকারীদের
১৭ শতাংশ
বায়ুদূষণের কারণে,
স্ট্রোকের কারণে
মৃত্যুর ২৪
শতাংশ, রক্তপ্রবাহে
বাধাজনিত হূদরোগে
অসুস্থ বা
মৃত্যুর ২৫
শতাংশ এবং
সিওপিডির বা
দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের
কারণে অসুস্থ
ও মৃত্যুর
৪৫ শতাংশই
হচ্ছে বায়ুদূষণের
কারণে।
বিশ্ব স্বাস্থ্য
সংস্থার গাইডলাইন
অনুসারে, যদি
বাতাসে ক্ষতিকর
এসব বস্তুকণার
পরিমাণ প্রতি
ঘনমিটারে ১০
মাইক্রোনের কম
থাকে তাহলে
সে বাতাসকে
বলা হয়
বিশুদ্ধ বাতাস।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘এয়ার
কোয়ালিটি ইনডেক্স’
অনুসারে, প্রতি
ঘনমিটারে তা
যদি ১২
মাইক্রোন বা
তার কম
থাকে তাহলে
সেই বাতাসকে
বলা হয়
বিশুদ্ধ বাতাস।
যদি এসব
ক্ষতিকর বস্তুকণার
পরিমাণ ১২
দশমিক ১
থেকে ৩৫
দশমিক ৪
মাইক্রোন হয়,
তাহলে বলা
হয় বাতাসের
কোয়ালিটি মোটামুটি
সন্তোষজনক, তবে
যারা সংবেদনশীল
তারা শ্বাসজনিত
বিভিন্ন সমস্যায়
ভুগবে। যদি
তা ৩৫
দশমিক ৫
থেকে ৫৫
দশমিক ৪
মাইক্রোন হয়
তাহলে সংবেদনশীল
মানুষের পাশাপাশি
সাধারণ মানুষও
ঝুঁকিতে থাকবে
এবং শ্বাসজনিত
বিভিন্ন সমস্যায়
ভুগবে। যদি
সেটা ৫৫
দশমিক ৫
থেকে ১৫০
দশমিক ৪
মাইক্রোন হয়
তাহলে ক্ষতিকর
প্রভাব অনেক
বেড়ে যাবে
এবং সাধারণ
মানুষ হূদরোগ
ও ফুসফুসের
বিভিন্ন রোগে
আক্রান্ত হবে।
যদি ১৫০
দশমিক ৫
থেকে ২৫০
দশমিক ৪
হয় তাহলে
সাধারণ মানুষ
গণহারে আক্রান্ত
হবে এবং
সংবেদনশীল মানুষদের
বাইরে যাওয়া
পুরোপুরি নিষেধ।
সব শেষে
যদি ২৫০
দশমিক ৫-এর
বেশি হয়
তাহলে সাধারণ
মানুষ উচ্চ
ঝুঁকিতে পড়বে
এবং বাইরে
বের হওয়া
নিষেধ। এই
হলো পিএম২.৫-এর
বিভিন্ন মাপকাঠি।
আমাদের সবার
কাম্য বিশুদ্ধ
বাতাস, যেখানে
প্রতি ঘনমিটারে
দূষিত বস্তুকণার
পরিমাণ অন্তত
১২ মাইক্রোন
বা তার
কম হবে।
পৃথিবীর বিভিন্ন
দেশ যেমন
বাহামা দ্বীপপুঞ্জ,
আইসল্যান্ড, ফিনল্যান্ড,
এস্তোনিয়া, সুইডেন,
নরওয়ে, নিউজিল্যান্ড,
কানাডা, অস্ট্রেলিয়া,
একুয়েডর, যুক্তরাষ্ট্র,
পর্তুগাল, মাল্টা,
ডেনমার্ক, লুক্সেমবার্গ,
স্পেন, রাশিয়া,
পুয়ের্তো রিকো,
কোস্টারিকা, যুক্তরাজ্য,
আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড,
নেদারল্যান্ডস, জার্মানি,
জাপান প্রভৃতি
দেশের বাতাসে
দূষিত বিষাক্ত
বস্তুকণার পরিমাণ
১২ মাইক্রোনের
কম। সুতরাং
এসব দেশের
মানুষের বায়ুদূষণের
কারণে সৃষ্ট
রোগ ও
মৃত্যু খুবই
কম।
২০১৯ সালের
‘এয়ার কোয়ালিটি
ইনডেক্স’ অনুসারে
বায়ুদূষণের দিক
থেকে পৃথিবীর
সবচেয়ে দূষিত
পাঁচটি দেশ
হলো বাংলাদেশ
(প্রতি ঘনমিটারে
৮৩.৩
মাইক্রোন), পাকিস্তান
(৬৫.৮
মাইক্রোন), মঙ্গোলিয়া
(৬২.০
মাইক্রোন), আফগানিস্তান
(৫৮.৮
মাইক্রোন) ও
ভারত (৫৮.১
মাইক্রোন)।
অর্থাৎ বায়ুদূষণের
দিক থেকে
পৃথিবীর সবচেয়ে
দূষিত পাঁচটি
দেশের চারটিই
দক্ষিণ এশিয়ার।
২০১৮ সালে
অবস্থা ছিল
আর ভয়াবহ
এবং এই
চারটি দেশই
ছিল প্রথম
চারে এবং
দূষণের মাত্রাও
ছিল অনেক
বেশি—বাংলাদেশে
৯৭ দশমিক
১, পাকিস্তানে
৭৪. দশমিক
৩, ভারতে
৭২. দশমিক
৫ এবং
আফগানিস্তানে ৬১
দশমিক ৮
মাইক্রোন। সুতরাং
বাতাসে ক্ষতিকর
দূষিত বস্তুকণা
উপস্থিতির দিক
থেকে বাংলাদেশের
বাতাস পৃথিবীর
সবচেয়ে দূষিত
বাতাস। বিশ্ব
স্বাস্থ্য সংস্থার
মতে, বাংলাদেশের
প্রতি বছর
প্রায় ২৩
বিলিয়ন ইট
উৎপাদন হয়
এবং এসব
ইটভাটায় পোড়ানো
কাঠ ও
কয়লাই বাতাসে
এসব ক্ষতিকর
বস্তুকণা ছড়ানোর
প্রধান উৎস।
সেই সঙ্গে
অন্যান্য উৎস
তো রয়েছেই।
কিন্তু বাংলাদেশে
বায়ুদূষণের কারণে
কতসংখ্যক মানুষ
প্রতি বছর
অসুস্থ হচ্ছে
ও মারা
যাচ্ছে তার
কোনো সরকারি
হিসাব নেই।
তবে বাংলাদেশে
হূদরোগ, স্ট্রোক,
ব্রঙ্কাইটিস, ফুসফুসের
নানা রোগ
ও ফুসফুসের
ক্যান্সারে আক্রান্ত
রোগীর সংখ্যা
ও মৃত্যুর
সংখ্যা বাড়ছে
দিনকে দিন।
এসব রোগে
আক্রান্তদের জন্য
জেলায় জেলায়
তৈরি হচ্ছে
হাসপাতাল, বাড়ছে
মানুষের ব্যয়,
বাড়ছে জিডিপি।
কিন্তু এসব
রোগ প্রতিরোধে
এবং বায়ুদূষণ
নির্মূলে নেই
তেমন কোনো
উদ্যোগ, নেই
সচেতনতাও। বৈশ্বিক
বায়ুদূষণের ঝুঁকিবিষয়ক
‘দ্য স্টেট
অব গ্লোবাল
এয়ার-২০১৯’
অনুযায়ী বিশ্বের
যে পাঁচটি
দেশের শতভাগ
মানুষ দূষিত
বাতাসের মাঝে
বাস করে,
বাংলাদেশ তার
একটি। এমনকি
বায়ুদূষণের কারণে
মৃত্যুর দিক
থেকে বাংলাদেশ
পঞ্চম। এ
রিপোর্ট অনুসারে
২০১৭ সালে
বায়ুদূষণের কারণে
বাংলাদেশে অকালে
মারা গেছে
প্রায় ১
লাখ ২৩
হাজার মানুষ।
জীবনের জন্য
জীবিকা প্রয়োজন,
প্রয়োজন নানা
ধরনের দ্রব্যসামগ্রীর
উৎপাদন। কিন্তু
সেই উৎপাদন
বাড়াতে গিয়ে
যদি আমরা
বিশুদ্ধ বাতাসটাকেই
নষ্ট করে
দিই, তাহলে
দিন শেষে
বিপন্ন এই
জীবন। আর
জীবন ছাড়া
মূল্যহীন জীবিকা
ও উৎপাদন।
সুতরাং আমাদের
উৎপাদন প্রক্রিয়াটা
হওয়া উচিত
পরিবেশবান্ধব। জিডিপি
বাড়াতে গিয়ে
আমরা পরিবেশের
কতটা ক্ষতি
করে যাচ্ছি
এবং তার
ফলে আমাদের
বর্তমানে কতটা
ক্ষতি হচ্ছে
এবং ভবিষ্যতে
কতটা ক্ষতি
হবে তা
পরিমাপ করা
খুবই জরুরি।
আবার শুধু
তা পরিমাপ
করে বসে
থাকলেই হবে
না, কীভাবে
আমরা সেই
দূষণ কমাতে
পারি, কীভাবে
সর্বজনের স্বাস্থ্য
সুরক্ষা নিশ্চিত
করতে পারি,
তারও পরিকল্পনা
করা প্রয়োজন।
প্রয়োজন বায়ুদূষণের
অর্থনীতি থেকে
বের হয়ে
নির্মাণ করা
সবুজ অর্থনীতি।
সেজন্য করোনা-পরবর্তী
সময়ে আমাদের
ঢেলে সাজাতে
হবে উন্নয়ন
পরিকল্পনা, নতুন
করে সাজাতে
হবে উন্নয়ন
ও উৎপাদন
পদ্ধতি, যেন
আমরা এবং
আমাদের ভবিষ্যৎ
প্রজন্ম মুক্তভাবে
বিশুদ্ধ বাতাসে
নিঃশ্বাস নিতে
পারি।
ইসতিয়াক রায়হান: অর্থনীতির
শিক্ষক, বশেমুরবিপ্রবি
istihakshuvo@gmail.com










