ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, আগ্রাসীদের হুমকি শেষ হলে হরমুজ প্রণালি আবারো খুলে দেয়া হতে পারে। খবর বিবিসি।
ওই বিবৃতিতে বলা হয়েছে, আগ্রাসীদের হুমকি শেষ হলে নতুন ব্যবস্থার আওতায় প্রণালিটি দিয়ে নিরাপদে ও স্থায়ীভাবে চলাচলের সুযোগ তৈরি হবে।
এ সময় ইরানের নিয়ম-নীতি মেনে হরমুজ প্রণালি অতিক্রমের জন্য জাহাজ মালিকদের ধন্যবাদ জানিয়েছে আইআরজিসি।
আইআরজিসির এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র 'প্রজেক্ট ফ্রিডম' সাময়িকভাবে স্থগিত করছে।










