কেরালা বিধানসভা নির্বাচনের ভোট গণনায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৪০টি আসনের মধ্যে ইউডিএফ ৯১টি আসনে এগিয়ে থেকে সরকার গঠনের পথে রয়েছে। অন্যদিকে সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ জোট ৩৪টি আসনে এগিয়ে আছে। বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২টি আসনে সীমিত লিড ধরে রেখেছে।

কেরালার ১৪০ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে যেকোনও দল বা জোটকে ৭১টি আসনে জয়ী হতে হবে। গত ৯ এপ্রিল রাজ্যের সবকটি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ৭৯ দশমিক ৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে লড়ছেন ৮৮০ জনের বেশি প্রার্থী। বেশিরভাগ বুথফেরত জরিপেই কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের জয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল।

খবর এনডিটিভি