আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত এ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। খবর বিবিসি বাংলা।
সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব গ্রহণ করা শুভেন্দু অধিকারীও। তাছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারাও যোগ দিয়েছিলেন এ অনুষ্ঠানে।
আসামের বিধানসভা নির্বাচনে এনডিএ দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপি ৮২টি আসন জিতেছে, আর তার মিত্র দল অসম গণ পরিষদ (এজিপি) এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) প্রত্যেকে ১০টি করে আসন পেয়েছে।










