প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ এবং যোশীকে অতিরিক্ত দায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রহ্লাদ যোশী বর্তমানে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
দিল্লির যন্তর-মন্তরে প্রশ্নফাঁসের প্রতিবাদে চলা ৩৫ দিনের আন্দোলনের মধ্যে ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি বলেন, পরিস্থিতিকে ‘দেশবিরোধী শক্তি’ যাতে কাজে লাগাতে না পারে, সে কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টা পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস ও অশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
-এনডিটিভি










