যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তি হলে ইরান যুদ্ধের ও যুক্তরাষ্ট্রের অবরোধের অবসান হতে পারে। তবে ইরান রাজি না হলে বোমা হামলা আরো তীব্র হতে পারে। খবর বিবিসি।

আজ বুধবার নিজ মালিকানাধীন সোশাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, যা নিয়ে সমঝোতা হয়েছে, ইরান যদি তা দেয় – তাহলে অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে যাবে। যদিও তিনি নিজেই নিশ্চিত নন যে ইরান আসলে সেই শর্তগুলো মেনে নেবে কি না।

তিনি আরো বলেন, শর্ত মেনে নিলে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোর ওপর যে মার্কিন অবরোধ চলছে, সেটি তখন তুলে নেয়া হবে এবং ইরানসহ সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।

একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান চুক্তিতে রাজি না হলে আবারও বোমা হামলা শুরু হবে এবং দুঃখজনকভাবে সেটির মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে।