যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা গতকাল এ তথ্য জানিয়েছে। খবর এএফপি।

এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, একটি অজ্ঞাত বস্তুর আঘাতে ওই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ইঞ্জিন কক্ষের ক্ষতি হয়েছে। সংস্থাটি আরো জানায়, ওমানের লিমা উপকূল থেকে প্রায় ১২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।