সরকারের পক্ষ থেকে ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দাবি মেনে নেয়ার পর চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সরকার শিক্ষার্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারে সম্মত হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জে পি নাড্ডা এবং সিজেপির মুখপাত্র অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সিজেপির প্রধান দাবি অনুযায়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এ ঘোষণা আসে। এরপর আন্দোলনকারীদের দুটি প্রধান দাবি ছিল প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা।

সংবাদ সম্মেলনে জে পি নাড্ডা বলেন, এ পর্যন্ত দায়ের করা সব এফআইআরের কপি সিজেপিকে দেয়া হবে এবং এসব মামলায় আর কোনো ব্যবস্থা নেয়া হবে না। তিনি আরো বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতিপূরণ দেয়া হবে।

এদিকে সিজেপি সরকারের বিবেচনার জন্য পাঁচ দফা দাবিসংবলিত একটি সনদও জমা দিয়েছে।

-হিন্দুস্তান টাইমস