গতকাল নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে দুই দেশের মধ্যকার সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমাদের অগ্রাধিকার। এ সিদ্ধান্তকে আমরা সেই দৃষ্টিতেই দেখি।’
শুভেন্দু অধিকারী সোমবার সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার।










