বিশাল এ রান তাড়া করতে নেমে ৫ উইকেটের জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং এবারের আসর থেকে বিদায় ঘটে ওয়েস্ট ইন্ডিজের।

বুধবার কলকাতায় প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। পরদিন মুম্বাইতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত। সাঞ্জু স্যামসন ৫০ বলে ৯৭ রানের টর্নেডো ইনিংস খেলে ভারতের জয়ের মূল কারিগর। এছাড়া তিলক ভার্মা ১৫ বলে ২৭ রান করেন। এর আগে রোস্টন চেজ (২৫ বলে ৪০), শাই হোপ (৩২ বলে ৩৩) ও শিমরন হেটমায়ের (১২ বলে ২৭) ভিত গড়ে দেয়ার পর শেষদিকে ঝড় তুলেছেন জেসন হোল্ডার (২২ বলে ৩৭*) ও রভম্যান পাওয়েল (১৯ বলে ৩৪*)। ভারতের পেস তারকা জশপ্রীত বুমরাহ ৩৬ রানে ২ উইকেট নেন।