প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগেও বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। কিন্তু এই ব্যর্থতার মাঝেও জাদু দেখিয়েছেন সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন। দারুণ পারফরম্যান্সের ফল স্বরূপ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে তার হাতে।
লিগ টেবিলে সিটিকে দ্বিতীয় স্থানে রাখার পথে ডি ব্রুইনে গোল করেছেন ১৩টি। অবশ্য গোল সংখ্যা দিয়ে বিবেচনা করা যাবে না এ ফুটবলারকে। দলের পারফরম্যান্সকে দারুণভাবে প্রভাবিত করেছেন তিনি। যার সত্যতা প্রমাণ করছে লিগে তার করা ২০টি অ্যাসিস্ট। ফলে এক সিজনে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার পথে ডি ব্রুইন ছুঁয়েছেন আর্সেনালের সাবেক স্ট্রাইকার কিংবদন্তি থিয়েরি অঁরিকে। ২০০২-০৩ মৌসুমে অঁরিও ২০টি অ্যাসিস্ট করেছিলেন।
পাশাপাশি ডি ব্রুইন প্রিমিয়ার লিগ শিরোপা সেরা তৃতীয় বেলজিয়ান। তার আগেই এই পুরস্কার জিতেছিলেন ভিনসেন্ট কোম্পানি ও অ্যাডেন হ্যাজার্ড।
লিগ সেরার এই পুরস্কারটি নির্ধারণ করা হয় সম্মিলিতভাবে ইএ স্পোর্টস ওয়েবসাইটে দর্শক ভোট, প্রিমিয়ার লিগের ২০টি দলের অধিনায়ক ও ফুটবল বিশেষজ্ঞদের ভোট দ্বারা।
ডি ব্রুইনে প্রিমিয়ার লিগ সেরা হওয়ার পথে পেছনে ফেলেছেন লিভারপুলের ট্রেন্ট আলেকসান্দার আরনল্ড, জর্দান হেন্ডারসন ও সাদিও মানেকে। এছাড়া অন্যদের মাঝে এ তালিকায় ছিলেন, ড্যানি ইংগস, জেমি ভার্ডি ও নিক পোপ।
এর আগে প্রিমিয়ার লিগের সেরা কোচ নির্বাচিত হয়েছিলেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লোপ।










