সম্প্রতি অষ্টমবারের মতো ব্যালন ডি’অর ট্রফি জেতায় মেসিকে সংবর্ধনা দিয়েছে তার ক্লাব ইন্টার মিয়ামি। নিউইয়র্ক সিটির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ইউএস মৌসুম শেষ করে ইন্টার মিয়ামি। তার আগে সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে মেসি বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে আমরা সময়টা উপভোগ করে যাব ও শিরোপা জিতব।’ সমর্থকদের তিনি বলেন, ‘আশা করি আপনারা আমাদের সমর্থন দিয়ে যাবেন, যেভাবে আমি এখানে আসার পর থেকে দিয়ে যাচ্ছেন।’
ইন্টার মিয়ামিকে নিয়ে আশাবাদী মেসি
সম্প্রতি অষ্টমবারের মতো ব্যালন ডি’অর ট্রফি জেতায় মেসিকে সংবর্ধনা দিয়েছে তার ক্লাব ইন্টার মিয়ামি।










