ব্যাংককে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে বর্তমান চ্যাম্পিয়নরা। জবাব দিতে নেমে ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ভারতের তেজা হাসাবনিস ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক রাধা যাদব করেন ৩০ বলে ৩৬ রান। বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন ২৫ রানে ৪ উইকেট নেন। টানা দ্বিতীয়বার ফাইনালে ভারতের কাছে হারল বাংলাদেশ। ২০২৩ সালে হংকংয়ে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালেও ভারতের সঙ্গে পেরে ওঠেনি লাল-সবুজ জার্সিধারীরা।










