সেখানে তিনি ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টকে দেখাবেন বলে জানিয়েছেন আল-নাসের কোচ হোর্হে জেসুস। কোচ জানান, রোনালদোর সেরে উঠতে বিশ্রাম নেয়া প্রয়োজন। ৪১ বছর বয়সী ফরওয়ার্ড চলতি মৌসুমে সৌদি পেশাদার লিগে ২২ ম্যাচে ২১ গোল করেছেন। গত শনিবার আল-ফাইহার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল-নাসের। ওই ম্যাচে চোটে পড়েন পর্তুগিজ সুপারস্টার। বিবিসি